1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভিজিএফ কার্ড না পেয়ে ইউপি চেয়ারম্যানকে হুমকি ছাত্রদল নেতার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর

বগুড়ায় হত্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ পলাতক আসামী আমিনুল গ্রেফতার

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে
গত ১৯ জুলাই জেলা গোয়েন্দা শাখার ডিবি বগুড়া’র একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপি ঢাকার গুলশান থানার নিকেতন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া বগুড়া সদরের বহুল আলোচিত সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পরিবহন ব্যবসায়ী এডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার অন্যতম আসামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ একাধিক মামলার পলাতক আসামী বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, যুবলীগ নেতা মোঃ আমিনুল ইসলাম (৫৫), পিতা-মৃত আলহাজ্ব লতিফ মন্ডল, সাং-উত্তর গোদারপাড়া, থানা ও জেলা- বগুড়াকে বগুড়া জেলার সদর থানার মামলা নং-১২, তারিখ-১৬/০৮/২০২৪ খ্রি. ধারা-302/34/109/114 The Penal Code, 1860; তৎসহ 3/5/6 The Explosive Substances Act, 1908; মামলায় গ্রেফতার করেন। তিনি বগুড়া সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছিলেন। ধৃত আসামী আমিনুল ইসলাম রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি ও বগুড়া জেলা বাস, মিনিবাস, কোচ পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
গ্রেফতারকৃত আসামী মোঃ আমিনুল ইসলাম (৫৫) এর বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, বিস্ফোরক ও দুদকের মামলাসহ ২১ (একুশ) টির অধিক মামলা তদন্তাধীন ও বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com