1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

আব্দুল মান্নান তালুকদারসহ ‘জুলাই বিপ্লব’-এর শহীদদের স্মরণে দো’আ ও আলোচনা সভা

Md Jake Ullah
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪৯৫ বার পড়া হয়েছে

গত রোববার (২০ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড চত্বরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদারসহ ‘জুলাই বিপ্লব’-এর শহীদদের স্মরণে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু শামা।
সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হক বলেন, রায়গঞ্জ-তাড়াশের সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার ছিলেন জাতীয়তাবাদী চেতনার বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর মতো নেতাদের আত্মত্যাগ এবং নেতৃত্ব আজও বিএনপির পথ চলায় প্রেরণা হয়ে আছে। তিনি মৃত্যুর আগ পর্যন্ত স্বৈরাচার, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে গেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সহ-সভাপতি শামসুল হক খান ও খায়রুল ইসলাম ভূঁইয়া, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, যুবদল নেতা সিপার আল হাসান, কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসাইন সোহান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, কৃষকদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার এবং ‘জুলাই বিপ্লব’-এ নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com