1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভিজিএফ কার্ড না পেয়ে ইউপি চেয়ারম্যানকে হুমকি ছাত্রদল নেতার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর

যশোরে পাওনা টাকা চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে বাকি টাকা চাইতে গিয়ে আবু বক্কার (৫৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কার ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, আবু বক্কার পূর্বে নির্মল কুমার (৪৫) নামে এক ব্যক্তির কাছে মুরগি বিক্রি করেছিলেন। সেই বিক্রির বাকি টাকা চাইতে গেলে নির্মল কুমার ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা দুজন মিলে বাঁশের লাঠি দিয়ে আবু বক্কারকে বেধড়ক মারধর করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com