1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

খুলনার নিরালাতে কিশোর গ্যাংয়ের হাতে মোড়েলগঞ্জের এক ব্যবসায়ী নিহত

শেখ রাউফুন ইসলাম ( অভি )
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

খুলনায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে জাকির হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) রাত প্রায় ১০টার দিকে মহানগরীর নিরালায় সিটি কলেজের হোস্টেলের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে। তিনি খুলনার নিরালার ১৭ নম্বর রোডের ৩০৬ নম্বর বাড়ি ‘রওশন ম্যানশন’-এর তৃতীয় তলার ভাড়াটিয়া ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন তুলসীপাতা ব্র্যান্ডের মশার কয়েলের ডিলার ছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের ১৭ বছর পর তার একটি কন্যাসন্তান হয়, যার বয়স মাত্র ৫ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে একদল কিশোর দুর্বৃত্ত হঠাৎ করে জাকির হোসেনের উপর হামলা চালায়। ধারালো ছুরি দিয়ে আঘাত করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, “কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং প্রাথমিকভাবে কিশোর গ্যাং জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।” এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, নিরালা এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা আগেও দেখা গেছে, তবে এমন হত্যাকাণ্ড জনমনে নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com