1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

বিরামপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

মেসবাহ সৌরভ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের বিরামপুরে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ (৩৫)–এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আব্দুল্লাহ হাবিবপুর বাজার এলাকার বাসিন্দা এবং বাদশা মিয়ার ছেলে।
বুধবার (২৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার সকালে কলেজে যাওয়ার পথে পৌর শহরের ব্রিজের পাশে পৌঁছালে আব্দুল্লাহ ওই ছাত্রীর পথরোধ করেন। এরপর তার ব্যাগ ধরে টান মারেন এবং হাত জোরে চেপে ধরেন। একপর্যায়ে জোরপূর্বক তাকে জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে ছাত্রীটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু বলেন, “উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে—এটা অত্যন্ত দুঃখজনক। দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমি বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করব, এবং কেন্দ্র তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।”
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত আব্দুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com