1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

হিলি সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

হাসান আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে
হিলি সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় কুপিজেসিক ইনজেকশন ৮৫৫০ পিচ, মদের বোতল ৩ পিচ ও ফেন্সিডিল ৭৪ বোতল আটক করেছে হিলিসিপি বিওপি ক্যাম্পের বিজিবি জোয়ানরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে হিলি সীমান্তের ফকিরপাড়া নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি বস্তা থেকে এসব মাদকদ্রব্য আটক করে বিজিবি সদস্যরা। এসময় আসামিরা ভারত অভ্যান্তরে দৌড়িয়ে পালিয়ে যায় বলে জানান বিজিবি।
এবিষয়টি নিশ্চিত করে হিলিসিপি বিওপি ক্যম্পের কোম্পানি কমান্ডার অসীম মারক জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিলিসিপি বিওপি ক্যাম্পের বিজিবি টহলদল সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে ফকিরপাড়া নামক স্থানে ওৎ পেতে থাকে। ভোর রাতে ০২ জন চোরাকারবারীকে বস্তা কাঁদে নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখতে পায় বিজিবি টহলদল। এসময় বিজিবি চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ০২টি বস্তা ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি জোয়ানরা ঘটনাস্থল হতে ০২টি বস্তা উদ্ধার করে এবং বস্তার ভিতর থেকে আটক মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। যার সিজার মূল্য ১৩১৬৬০০ (তের লাখ ১৬ হাজার ৬’শ টাকা) ।

জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুস্বরণ করে সীমান্তে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। বিজিবি সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সীমান্তে মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য বিজিবির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com