1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করলে নেছারাবাদকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো -শামীম সাঈদী

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা  জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার  (২৬জুলাই) সকালে স্থানীয় তৃনা কমিউনিটি সেন্টারে পিরোজপুর জেলা,উপজেলা নেতৃবৃন্দ ও কর্মীদের সমাবর্তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 নেছারাবাদ উপজেলা আমীর  মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদের  সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ০২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র আলহাজ্ব শামীম সাঈদী।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর  অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক,এবং জেলা পেশাজীবী বিভাগের সভাপতি ড. আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকাস্থ নেছারাবাদ উপজেলা সেক্রেটারি ও ঢাকা আদাবর থানা আমীর আল-আমিন সবুজসহ জেলা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শামীম সাঈদী তার বক্তব্যে বলেন, “আমাকে জনপ্রতিনিধি হিসেবে  নির্বাচিত করা হলে নেছারাবাদকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থান সৃষ্টি করবো।”
“তিনি আরো বলেন “গত এক বছর আগে আমরা জুম মিটিংয়ে কথা বলেছিলাম,কিন্তু আজ এতো সংখ্যক নেতা-কর্মী সঙ্গে নিয়ে প্রকাশ্যে কথা বলতে পেরে মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি। নেছারাবাদ একটি প্রত্যন্ত অঞ্চল, এখানে বিভিন্ন পাকা রাস্তা ও ব্রিজের প্রয়োজন রয়েছে। আপনারা প্রত্যেক ইউনিয়ন থেকে তথ্য সংগ্রহ করে আমাদের জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো ব্যবস্থা গ্রহণ করব।”
সভা আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করার সুযোগ সৃষ্টি হয়েছে, যা গ্রামাঞ্চলের উন্নয়নে একটি নতুন দিগন্ত খুলে দেবে। বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার সাথে সমন্বয় সাধন করলে সরকারি প্রকল্পগুলোও স্থানীয় মানুষের উপকারে আসবে বলে দাবি করেছেন নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com