1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক জনি ঢাকায় গ্রেফতার

দেলোয়ার হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনি (৪২) কে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে এসআই অলক কুমার পিপিএম ও এএসআই মোঃ শামসুজ্জামানসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল শুক্রবার রাতে ঢাকার খিলক্ষেত থানাধীন দক্ষিণ নামাপাড়া তালেরটেক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে।

যশোর ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইস্কান্দার আলী জনি জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পাশাপাশি জেলা বিএনপির সভাপতি ও অন্যান্য নেতাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য, কুৎসা রটনা ও ভীতি প্রদর্শনমূলক অপপ্রচার চালান।

এছাড়া সেনাবাহিনী ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তিনি গুজব ছড়ান যে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর সেনানিবাসে অবস্থান করছিলেন এবং যুবদলের সেক্রেটারি আনসারুল হক তাকে ভারতের পালিয়ে যেতে সহায়তা করেছেন।

তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটক ইস্কান্দার আলী জনির স্থায়ী ঠিকানা যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা, বাবলাতলা এলাকায়। বর্তমানে তিনি ঢাকার খিলক্ষেত থানাধীন দক্ষিণ নামাপাড়ার তালেরটেক এলাকায় ইয়াসিন আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

আটক জনিকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি যশোর।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com