1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

ভুরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারক চক্রের দুই সদস্য আটক

মোঃ গোলাম মোস্তফা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ জুলাই) বিকালে পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামের নারিকেলতলা এলাকা থেকে তাদেক আটক করা হয়।
আটককৃতরা হলেন, রংপুর সেন্ট্রাল রোডের  আব্দুস সাত্তারের ছেলে মুশফিক(৩৫) ও উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার নারিকেল তলা এলাকার আলিম উদ্দিন সরকারের ছেলে খলিলুর রহমান(৫৫)।
প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে মানুষকে চাকরি দেওয়া, জমি-জমা সংক্রান্ত মামলার নিষ্পত্তির কথা বলে প্রতারণা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চাকুরীর প্রলোভন দেখিয়ে পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামের প্রতারক খলিলুর রহমান মুশফিককে ভূয়া ডিবি সাজিয়ে ওই এলাকার জনৈক সাইফুর রহমানের বাড়িতে গিয়ে তার স্ত্রী মিনারা খাতুনের কাছে চাকুরীর কথা বলে ২ লাখ টাকা দাবি করে এবং ফাকা স্ট্যাম্পে স্বাক্ষর চান। তাদের আচরণে সন্দেহ হলে মিনারা তার স্বামীকে  ফোন দেন এবং প্রতিবেশীদের বিষয়টি জানান। অবস্থা বেগতিক দেখে প্রতারক চক্রের ওই দুই সদস্য পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ফুলকুমার নদের পাড় থেকে তাদেক আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ তাদেক আটক করে থানায় নিয়ে আসে।
মুশফিক এর আগে রংপুরে পুলিশের পোশাক পরে উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণার সময় র‌্যাব এর হাতে আটক হন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ  ঘটনার সত্যতা  নিশ্চিত করে জানান, স্থানীয়দের  তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com