1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

ম্যানহোলে পড়ে নিখোঁজ চুয়াডাঙ্গার জ্যোতির মরদেহ উদ্ধার

আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটে মহাসড়ক পাশে ম্যানহোলে পরে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

‎নিখোঁজের ৩৬ ঘন্টা পর আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযানের তৃতীয় দিনে হোসেন মার্কেটের বাস্তুহারা এরশাদনগরের বিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম।
‎তিনি বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ২০ সদস্যের দল ম্যানহোলের ভেতর নিখোঁজ ওই নারীর সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে মঙ্গলবার সকালে হোসেন মার্কেটের বাস্তুহারা এরশাদনগরের বিলের মধ্যে থাকা কচুরিপানার নিচ থেকে নিখোঁজ ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
‎গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটে মহাসড়ক পাশে ম্যানহোলে পরে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
‎নিখোঁজের ৩৬ ঘন্টা পর আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযানের তৃতীয় দিনে হোসেন মার্কেটের বাস্তুহারা এরশাদনগরের বিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম।
‎ফারিয়া তাসনিম জ্যোতি (৩২)। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়া গ্রামের মৃত ও‌লিউল্লাহ আহ‌ম্মেদ বাবলুর মে‌য়ে।
‎এর আগে, গত রোববার রাত সোয়া ৮ টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপননের কাজে এসেছিলেন তাসনিম জ্যোতি। বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ায় হঠাৎ অসাবধানতাবশত হাসপাতালের সামনে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান তিনি ।
‎স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত দেড়টা পর্যন্ত তাদের উদ্ধার অভিযান চালায়। বৈরী আবহাওয়ায় উদ্ধার কাজ স্থগিত রেখে পরদিন সকাল সাড়ে ৮ টা থেকে ফের উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সাথে যোগ দেয় সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসন।
‎ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট থেকে গাজীপুরা পর্যন্ত ড্রেনের ঢাকনা খুলে তল্লাশি চালায় ফায়ার সার্ভিস। এক পর্যায়ে গাজীপুরা এলাকায় বিল ও জলাশয়ে উদ্ধার অভিযান চালায় ডুবুরিরা। এ ঘটনার জেরে গতকাল সোমবার গাজীপুর-ময়মনসিংহ সড়ক অবরোধ করে স্থানীরা।
‎পরে সোমবার সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত রেখে চলে যায় ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে গাজীপুরা এলাকায় একটি বিলে কচুরিপানার নীচে তাসনিম জ্যোতির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
‎দুর্ঘটনার তদন্তে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিস সহ অন্যান্য সেবা প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। কমিটি আগামী ৭ কর্মদিবসে তদন্ত প্রতিবেদন জমা দিবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com