1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

যশোরে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে কিশোরের আত্মহত্যা

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে অনলাইন জুয়ায় হেরে গিয়ে হৃদয় দেব (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে চুড়ামনকাটি বাজারে একটি ফার্মেসির ভেতর তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত হৃদয় দেব ওই গ্রামের ইজিবাইক চালক বাসুদেবের ছেলে। তিনি চুড়ামনকাটি বাজারে ইসমাইল হোসেন নামের এক ফার্মেসি মালিকের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে হৃদয় নাস্তা করে দোকান খোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর বাজারের লোকজনের মাধ্যমে খবর পায় তার মরদেহ ফার্মেসির ভেতর গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে।
দোকান মালিক ইসমাইল হোসেন জানান, “প্রতিদিন হৃদয় সকাল বেলা দোকান খোলে। আজ এসে দেখি দোকানের শাটার বন্ধ। দরজা খুলে ভেতরে উঁকি দিতেই হৃদয়ের মরদেহ দেখতে পাই। আমার চিৎকারে আশেপাশের ব্যবসায়ীরা ছুটে আসেন।”
হৃদয়ের বাবা বাসুদেব বলেন, “আমার ছেলে কিছুদিন ধরে অনলাইন জুয়ার আসক্তিতে ভুগছিল। বিভিন্ন সময়ে তাকে নিষেধ করলেও শোনেনি। ধারণা করছি, অনলাইনে জুয়ায় হেরে মানসিক চাপে পড়ে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তার এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।”
ঘটনার খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয়রা পুলিশ আসার আগেই মরদেহ নিচে নামিয়ে ফেলেছে। আমরা প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ ও সচেতনতা বৃদ্ধির দাবি উঠেছে স্থানীয়দের মাঝে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com