1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

নাজিম বকাউল, ফরিদপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরের গুহলক্ষীপুরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে সাইফুর রহমান উজ্জল(৩২) নামের এক যুবক কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীর এই রায় দেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় সাজাপ্রাপ্ত আসামীকে কারাগারে পাঠানো হয়। আসামী সাইফুর রহমান উজ্জল জেলা শহরের গুহলক্ষীপুর তকি মোল্যা সড়করে মহিউদ্দন সরদারের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটার এ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিমের পরিবার ফরিদপুর শহরের গুহলক্ষীপুর তকি মোল্যা সড়কের মহিউদ্দিনের বাসায় ভাড়া থাকতেন। ২০২৩ সালের ২১ অক্টোবর বাড়ীর মালিকের ছেলে আসামী সাইফুর রহমান উজ্জল ভাড়াটিয়ার ১১ বছরের শিশু কন্যাকে ফুসলিয়ে গভীর রাতে ঘর থেকে নিয়ে যায়। রাতে বাড়ির পাশের মাঠে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা মো: ‍রুবেল বাদী হয়ে কোতয়ালী থানায় ধর্ষণ মামলা দায়ের করে।
দীর্ঘ স্বাক্ষ্যপ্রমান শেষে আজ আদালত এই রায় দেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com