1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়: জামায়াত আমির পাচারকৃত টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন চিরিরবন্দরে ড্যাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত, বিক্ষুদ্ধ জনতার ড্যাম্পট্রাকে আগুন বেহাল রাস্তাঘাট ও নাগরিক হয়রানির প্রতিবাদে বাজিতপুরে সচেতন নাগরিকদের মানববন্ধন। ঈশ্বরদীতে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানিনা: চিফ প্রসিকিটর ঈশ্বরদীতে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। জামালপুরে কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ডাক্তারের কাছে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ শহীদ মুক্তিযোদ্ধা আস্তার রহমান চৌডালা সেতুতে প্রতিবন্ধী স্কুটিচালকের কাছ থেকে টোল আদায়, মানবিকতা নিয়ে প্রশ্ন।

মিঠাপুকুরে ১৩ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

মোতাহার হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ১৩ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪। এ সময় অপহরনকারী রাকিব মিয়া (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক রাকিব উপজেলার বালারহাট ইউনিয়নের পশ্চিম গাড়ালচৌকি গোপিনপুর গ্রামের শিপন মিয়ার ছেলে।শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-৪ এর একটি অভিযাত্রিক দল ঢাকার আশুলিয়া পাবনারটেক এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারী রাকিব মিয়াকে হাতেনাতে আটক করে মিঠাপুকুর থানা পুলিশের কাছে হস্তান্তর
করে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) মিঠাপুকুর থানা পুলিশ অপহরনকারী রাকিব মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে এবং উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষায় প্রেরন করেছে। এব্যাপারে অপহৃত স্কুলছাত্রীর বাবা মিঠাপুকুর থানায় একটি মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার ছমিনা খাতুন বালিকা উ”চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বখাটে যুবক রাকিব মিয়া। প্রস্তাবে রাজি না হয়ে অভিভাবককে জানানোর আক্রোশে গত ২৮ জানুয়ারী বিদ্যালয়ে যাওয়ার পথে বালারহাট মসজিদ মার্কেটের সামনের রাস্তা থেকে ওই ছাত্রীকে রাকিব মিয়া তার সহযোগীর মোটর সাইকেলযোগে অপহরণ করে। পরে ঢাকার আশুলিয়া পাবনারটেক এলাকায় এক আত্মীয়র ভাড়া বাসায় আটক করে রাখে। এদিকে ওই ছাত্রীকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন ২৯ জানুয়ারী মিঠাপুকুর থানায় একটি নিখোঁজ জিডি এবং পরবর্তীতে ৮ফেব্রুয়ারী মামলা করেন ওই ছাত্রীর বাবা। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে ১৩দিন পর মিঠাপুকুর থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২ ঘন্টার মধ্যে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে শুক্রবার রাতে মিঠাপুকুর থানায় হস্তান্তর করে সাভার নবীনগর এলাকার র‌্যাব-৪।মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন,অপহরণকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে এবং উদ্ধারকৃত ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এঘটনায় আরো কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যব¯’া নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com