1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনে যুবকের ১ মাসের কারাদণ্ড

Md Rezaul Islam
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্ত বিশ্বনাথ পাল (৩৫) হাতিয়া ইউনিয়নের কলাতি পাড়া অনন্তপুর গ্রামের প্রফুল্ল চন্দ্র পালের ছেলে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহার নেতৃত্বে হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর পালেরঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা জানান, স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশ্বনাথ পালকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। তিনি বলেন, “অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমানও উপস্থিত ছিলেন। তিনি জানান, সাজাপ্রাপ্ত আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com