1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

বিরলে- (৪২) বিজিবি কর্তৃক ইয়াবা ট্যাবলেটসহ ২ জন আটক

মো. আরফান আলী
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে ভূয়সী প্রশংসার দাবী দার সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় গত ১৬ আগস্ট তারিখ আনুমানিক ২২৪৫ ঘটিকায় দিনাজপূর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি এর টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দিনাজপূর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/এমপি হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাকুড়া বাজার নামক সীমান্তবর্তী এলাকায় বিজিবি টহলদল এর প্রচেষ্টায় ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ভারতীয় গাঁজাসহ নিম্নবর্ণিত ০২ (দুই) জন আসামীকে আটক করতে সক্ষম হয়। ১. মোঃ মাসুদ রানা, পিতা-মৃত আজিরুদ্দিন। ২. মোঃ জালাল উদ্দিন, পিতা-মৃত শফিউদ্দিন। উভয়ের গ্রাম-পাকুড়া, পোষ্ট-এম নগরবাড়ী, থানা-বিরল, জেলা-দিনাজপূর। উল্লেখ্য, আটককৃত আসামীদেরকে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি। ভবিষ্যতে এ ধরণের মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রাখার প্রচেষ্টা মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর। বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সীমান্তে মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা প্রদান করার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক সকলকে অনুরোধ করা হলো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com