1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

২৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ নির্ধারণ করে জাতীয় সংসদের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনুমোদন মিললেই এই খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশের তথ্য জানিয়েছে ইসি।

এছাড়া মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী প্রবাসীরাও ভোটার হওয়ার সুযোগ পাবেন, এমন সুযোগ রেখে ইসির পক্ষ থেকে পরিপত্র জারি করা হয়েছে

কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পূর্ব পর্যন্ত বিভিন্ন কার্যক্রম গ্রহণের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিসহ অংশীজনদের সঙ্গে সংলাপ, তফসিল ঘোষণার আগে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ, রাজনৈতিক দলের নিবন্ধন, পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা প্রণয়ন, বিভিন্ন প্রকার ম্যানুয়াল, নির্দেশিকা, পোস্টার, পরিচয়পত্র মুদ্রণ স্বচ্ছ ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জামাদি ব্যবহার উপযোগীকরণে কমিটি গঠন করেছে ইসি।
 
এছাড়া,  নির্বাচনী বাজেট বরাদ্দ সংক্রান্ত কার্যক্রম, নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, ভোটে আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম যথা সময়ে শেষ করতে পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। রাজনৈতিক দল প্রচারণা কীভাবে চালাবে তাও নির্ধারণ করেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।
 
এদিকে, এনআইডি সেবা সহজীকরণে নানা পদক্ষেপের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রেও জটিলতা দূর হচ্ছে। ভুয়া বাংলাদেশি পাসপোর্টধারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছে ইসি। তবে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারে পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর উদ্যোগের মধ্যদিয়ে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীদেরও ভোট দেয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com