1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সলঙ্গায় বিএনপি নেতা আব্দুল আলীমের নামে মিথ্যা মামলা দায়ের ফায়দা নিতে চায় রাজনৈতিক প্রতিপক্ষ

মোঃ জাকি উল্লাহ
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীমের নামে মিথ্যা মামলা দায়ের ফায়দা নিতে চায় রাজনৈতিক প্রতিপক্ষ। তথ্য সূত্রে জানা যায়, গত রবিবার (১৭ আগস্ট ( চৌধুরী ঘুঘাট গ্রামে জমিজমাকে কেন্দ্র করে মৃত রশিদ সেখের স্ত্রী শিরিয়া খাতুন ২০ আগস্ট বাদী হয়ে সলঙ্গা আমলি আদালতে ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। ২২ আগস্ট শুক্রবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, মামলার বাদী শিরিয়া খাতুন ঘটনার দিন বাড়িতে ছিলেন না। আব্দুল আলীম ঘটনাস্থলে ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আব্দুল আলীম সেখানে ছিলেন না। মামলা করার কারণ হিসাবে বলেন বিএনপির অপরপক্ষ আমাদের সাথে আছে। পুলিশি তদন্তে শিরিয়া খাতুন জমির কাগজ পত্র দেখাতে ব্যর্থ হন। মুলত আর এস দাগ নং ২৭৩ এর ২৯ শতক জমি দখল নিয়ে এ ঘটনা। প্রত্যদর্শীরা জানান, মৃত শাহাজামালের ছেলে হারুন জমিতে ধানের চারা রোপনের সময় মামলার বাদী শিরিয়া খাতুনের অন্তঃসত্ত্বা মেয়ে ছমিরন ও নাজমা উপস্থিত হয়ে রোপনকৃত চারা তুলে ফেলে। যা এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কা ধাক্কি হয় এবং বৃষ্টি হওয়ার কারণে রাস্তা পিচলে পড়ে যায়। শাহাজামাল রেকর্ড সূত্রে মালিক হয়ে খাজনা খারিজ করে বিগত ৬০ বছর হল ভোগ দখল করে আসছিল । আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর ২০১৬ সালে আওয়ামীলীগ নেতা আব্দুল করিম, আনোয়ার হোসেন, মনি মাষ্টার, বাহাছ মাস্টারের সহায়তায় দলীয় প্রভাবখাটিয়ে উক্ত দাগের জমিটি মৃত রশিদ সেখের স্ত্রী ও ছেলেদের দখল করে দেন। চৌধুরী ঘুঘাট গ্রামের বাসিন্দা গঞ্জের প্রামানিক, আব্দুল লতিফ, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তায় জোরপূর্বক ৫ বছর জমিটি রশিদ গংরা বেদখল দেন। আব্দুল আলীম একজন পরিছন্ন রাজনীতিবিদ আমরা তাকে দীর্ঘদিন ধরে পাশে পেয়েছি। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার বলেন, রাজনৈতিক ভাবে আমাকে হেও প্রতিপন্ন করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষরা চক্তান্তে লিপ্ত। উক্ত ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com