1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

লোহাগাড়ায় গরুর বাসি ও পঁচা মাংস জব্দ, পুড়িয়ে ধংস

সুমন মজুমদার, চট্টগ্রাম প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর ২০ কেজি বাসি ও পঁচা মাংস জব্দ করা হয়েছে এবং তাৎক্ষণিক কেরোসিন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। ২৩ আগস্ট (শনিবার) বেলা ১২টার দিকে উপজেলা সদরের বটতলী স্টেশনের মাংসের দোকানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শের আলীর নেতৃত্বে এসব মাংস জব্দ করে ধ্বংস করা  হয়। এসময় লোহাগাড়া শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী ও সদস্য সচিব সরোওয়ার আকতারসহ শহর পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। লোহাগাড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী বলেন, বটতলী স্টেশনের বিভিন্ন দোকানে বাজার মনিটরিং করছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বটতলী কাঁচা বাজারে সাদেকের মাংস দোকানে ফ্রিজের মাংস এনে বিক্রি করা হচ্ছে। আগেরদিন ফ্রিজে রাখা প্রায় ২০ কেজি মাংস বিক্রি করার জন্য দোকানে টাঙ্গানো হয়েছে । মাংসগুলো বাসি হয়ে যাওয়ায় খাবারের অনুপযোগী হয়ে যায়। বটতলী শহর পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে সবার উপস্থিতিতে বাসি হয়ে যাওয়া ২০ কেজি মাংস জব্দ করি এবং কেরোসিন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়।  মাংস বিক্রেতা সাদেক ফ্রিজ থেকে আনা মাংসগুলো বাসি এবং ফ্রিজে সংরক্ষিত মাংস বলে স্বীকারোক্তি দেন। ভবিষ্যতে এধরণের কাজ আর করবেনা বলে অঙ্গীকার করায় তাকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। শের আলী আরো বলেন, বাসি বা পঁচা মাংস খেলে খাদ্যে বিষক্রিয়া হতে পারে। তাই এমন মাংস খাওয়া উচিত নয়। বাসি মাংসের প্রধান লক্ষণ হলো তেতো বা পঁচা গন্ধ, বিবর্ণ বা খসখসে ভাব। এগুলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এসব মাংস ধ্বংস করে দেওয়া নিরাপদ। এসময় স্টেশনের নালাগুলো পরিস্কার রাখতে ও পানি আটকে না রাখতে নির্দেশনা প্রদান করা হয়। মুরগীর দোকান নির্ধারিত মাছ বাজারের স্থানে সরিয়ে নিতে বলার নির্দেশনাও প্রদান করা হয়। স্বাস্থ্য সচেতনতায় সবাইকে আরো বেশি সচেতন হতে হবে বলেও জানান তিনি। বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী বলেন, পঁচা ও বাসি মাংস বিক্রি করছিল বটতলী স্টেশনে মাংসের দোকানে। আমরা শহর পরিচালনা কমিটি ও সেনিটারি ইন্সপেক্টর শের আলীকে সাথে নিয়ে গরুর মাংসের দোকানে গিয়ে বিক্রেতাকে জিজ্ঞেস করি। সে মাংসগুলো বাসি,পঁচনশীল ও ফ্রিজে রক্ষিত মাংস বলে স্বীকার করে। পরবর্তীতে সবার উপস্থিতিতে জব্দকৃত মাংসগুলো কেরোসিন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এসব কর্মকান্ড আর করবেন না বলে অঙ্গীকার নেয়া হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com