1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

উল্লাপাড়ায় ৭ম শ্রেণীর ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মসজিদের ইমাম আটক

মোঃ আনিছুর রহমান লিটন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন স্থানীয় এক মসজিদের ইমাম। মঙ্গলবার রাতে উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, মহড়া জামে মসজিদের ইমাম দেলোয়ার হোসেনকে (আবু তাহের মুন্সীর ছেলে, গ্রাম-গোয়ালজানি) ওই ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরে তাকে উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেয়।

এদিকে দেলোয়ার হোসেন নিজেকে জামায়াতে ইসলামীর কর্মী দাবি করলেও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে উপজেলা জামায়াত। উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী বলেন, “দেলোয়ার হোসেন আমাদের সংগঠনের কেউ নন। আমি তাকে চিনি না।”
একই কথা জানান উপজেলা জামায়াতের যুব বিভাগের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন। তিনি বলেন, “যে পদের কথা দেলোয়ার দাবি করছে, জামায়াতে ইসলামীতে তেমন কোনো পদ নেই।”

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল হাসান জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com