1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

শাল্লায় সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্রজেশ রঞ্জন চৌধুরী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শাল্লায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
২৫ আগষ্ট (সোমবার) দুপুরে পুরাতন শহীদ মিনারের সামনে এ আয়োজন করা হয়।
আলোচনা সভার পূর্বে সেচ্ছাসেবক দলের একটি র‍্যালী পুরাতন শহীদ মিনার প্রাঙ্গন থেকে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনারের সামনে এসে সমাপ্ত হয়।
আলোচনা সভা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, আব্দুল করিম মাস্টার, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা বাবু সাগর সরকার, শাল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য শফিক মিয়া, হবিবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা মনু মিয়া প্রমুখ।
পরবর্তীতে আলোচনা সভা শেষে সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপজেলা সদর ঘুঙ্গিয়ারগাঁও  বাজারের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রমে অংশগ্রহণ করে।
তবে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাহাড়া ইউনিয়ন জামায়াত ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মোবাশ্বির আহমেদ স্বেচ্ছাসেবক দলে যোগদান করেন। এসময় বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে ফুলের মালা দিয়ে বরন করে নেয়।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com