1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি গ্রেফতার।

Raisul Islam
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

রংপুরের পীরগাছায় চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল  ইটাকুমারী ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ শামীম ওরফে ইয়াবা শামীমকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল ২৫শে আগস্ট রোজ সোমবার আনুমানিক রাত ৭.০০-৮.০০ টার দিকে পীরগাছা উপজেলার  ইটাকুমারী ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত কয়েকদিন আগে ব্যবসায়ী মাহবুবুর রহমানের খালাতো ভাই সেকেন্দার আলী বাদী হয়ে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
এজহার সূত্রে জানা যায়, সেকেন্দার আলীর খালাতো ভাই মাহবুবুর রহমান অন্নদা নগর ইউনিয়নের  আমতলী এলাকার একটি  সরকারি আম গাছ টেন্ডার মারফত কিনে নেয়।
গাছটি কাটতে গেলে মাহবুবুর রহমানের খালাতো ভাইয়ের কাছে চাঁদা দাবি করেন এই ইউনিয়ন ছাত্রদলের নেতা।
যদিও অভিযোগটি অস্বীকার করেছেন মোঃ শামীম মিয়া।
শামীম ইটাকুমারী ইউনিয়নের কালিগঞ্জ বাজারের পাশেই মোহাম্মদ রমজান আলীর ছেলে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com