1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

কুড়িগ্রামের ভিতরবন্দ ইউনিয়ন-বিএনপির ও সকল অঙ্গ সংগঠনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন-বিএনপির ও সকল অঙ্গ সংগঠনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে ভিতরবন্দ ইউনিয়নের আ খ ম শহিদুল ইসলাম স্মৃতি কিন্ডার গার্ডেন স্কুল মাঠে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য মোঃ রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীর আলম ডাবলু, ভিতরবন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সভাপতি নুরনবী মিয়া, ভিতরবন্দ ইউনিয়ন যুবদলের আহবায়ক আনিচুর রহমান আনিচ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রতন মিয়া, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, ভিতরবন্দ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এম জেড লিটন প্রমূখ।

এসময় ভিতরবন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সভাপতি নুরনবী মিয়া বলেন, আমাদের বর্তমান ভিতরবন্দ ইউনিয়ন কমিটি বিলুপ্ত কিন্তুু বিগত ইউনিয়ন বিএনপি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয় ছিলো না, তারা ইউনিয়নে কোনো মিটিং মিছিল করতে পারেনি। তাদের দু’জনের মধ্যে সব সময় কোন্দল লেগেই ছিলো। আমরা চাই এবার সুষ্ঠু সুন্দর একটি কমিটি হোক।

এছাড়াও নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম ডাবলু বলেন, এবারে ভিতরবন্দ ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হবে যুবদল, ছাত্রদল এবং ১৭ বছরের ত্যাগী নেতাদের নিয়ে। আরো বলেন, ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আমাদেরকে ওয়ার্ড পর্যায়ে টিম গঠন করতে হবে। যার কাজ হবে প্রতিটি ঘরে ঘরে ৩১ দফার গুরুত্ব পৌঁছে দেওয়া। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী বৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com