1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানের দূর্গম পাহাড়ী এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ১৬ ইস্ট বেঙ্গল কর্তৃক মানবিক সহায়তা প্রদান আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

অনলাইনে জুয়া খেলার অভিযোগে আটক ২

মোঃ রুবেল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
পঞ্চগড় জেলার দেবীগঞ্জে উপজেলার দেবিডুবা ইউনিয়নের গালান্ডী বাজারে  আনলাইনে জুয়া খেলার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০ টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের গ্যালান্ডী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গ্যালান্ডী বাজারের ভবেশ চন্দ্র রায়ের চায়ের দোকানে দৈনন্দিনের মতো চলছিল অনলাইন জুয়ার আসর। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হান্নান শেখ এর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে হাতেনাতে আটক করে জুয়া খেলার সাথে জড়িত ২ জনকে। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন এসআই আমিনুল সহ পুলিশ ও সেনা সদস্যরা।
জানা যায় তারা নিয়মিত ওই দোকানে বসে জুয়া খেলতেন। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা, ৩টি অ্যান্ড্রয়েড ফোন, ৩টি কিপ্যাড মোবাইল, ২টি ক্যামেরা, বিভিন্ন কোম্পানীর ১৬টি সিম কার্ড, ১টি সিপিইউ এবং ৩টি রেজিস্ট্রার খাতা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার দেবীডুবা ইউনিয়নের গ্যালান্ডী এলাকার করুনা কান্তের ছেলে সুমন কুমার রায় ও একই এলাকার নিরঞ্জন রায়ের ছেলে সুমন রায়। এদিকে অভিযানের আচ বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই এলাকার অমূল্য রতন রায়ের ছেলে ধনঞ্জয় রায়।
সেনাবাহিনী জানায় ‘আটককৃতরা ওই দোকানে নিয়মিত জুয়ার এজেন্ট সাইট ব্যবহার করে জুয়া খেলতেন এবং অন্যদের খেলার জন্য সাইড খুলে দিতেন। বেশিরভাগ সময় রাতে বসত জুয়ার আসর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়।
পরে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ‘অভিযানে আটক ২ জুয়ারির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com