1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানের দূর্গম পাহাড়ী এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ১৬ ইস্ট বেঙ্গল কর্তৃক মানবিক সহায়তা প্রদান আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

পীরগঞ্জে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক

মাহফুজুল হক হিরা
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কুখ্যাত মাদক সম্রাট আরমানের সহযোগী হিসেবে কাজ করা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (অনুর্ধ্ব-১৫) সাবেক খেলোয়াড় আশিকুর রহমান আশিক (২২) ও তার ঘনিষ্ঠ সহযোগী অরিফ হোসেন বাধন (২৩) কে ইয়াবা, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার আগে পৌর শহরের পীরগঞ্জ-রানীশংকৈল সড়কের বথপালিগাঁও এলাকায় এডভান্স এলপিজি স্টেশনের পেছন থেকে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় আরমান পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মাদক সম্রাট আরমান ওই এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হলে তার সহযোগী আশিক ও বাধন পুলিশের হাতে ধরা পড়ে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, একটি রামদা, একটি চাপাতি ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আশিক পৌর শহরের বথপালিগাঁও মহল্লার মৃত খলিলুর রহমানের ছেলে এবং বাধন একই শহরের রঘুনাথপুর মহল্লার মকবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, দেশের বাইরে ফুটবল খেলে মধ্যে চমকও দেখিয়েছেন আশিক। ২০১৯ সাল নেপালে অনুষ্ঠিত হওয়া মালদ্বীপের সাথে বাংলাদেশের খেলায় ৭৫ মিনিটে আশিক মাঠে নেমে একাই ২ গোল দেন। ওই খেলায় ৯-০ গোলে বাংলাদেশ জিতে যায়। সে সময় উদীয়মান ফুটবলার হিসেবে বেশ আলোচনায় আসেন আশিক। কিন্তু পরবর্তীতে নানা কারণে মাঠ ছেড়ে মাদকের জগতে ঢুকে পড়েন।  আরমানের সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে এলাকায় প্রভাব বিস্তার করতে শুরু করেন।
পুলিশ জানায়, আটককৃতরা আরমানের হয়ে ইয়াবা সরবরাহ ও অস্ত্রের পাহারাদার হিসেবে কাজ করত। তাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ ছিল।
এ বিষয়ে ওসি তাজুল ইসলাম বলেন,
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। আটককৃত আশিক ও বাধনকে মাদক সম্রাট আরমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, জাতীয় দলের সাবেক ফুটবলার আশিকের মতো তরুণদের মাদকের পথে যাওয়া সমাজের জন্য বড় ধরনের হুমকি। তারা এই চক্রের মূলহোতা আরমানসহ সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com