নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদান করা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এম.রকিবুল হাসান। মঙ্গলবার দুপুরে ইউএনওর কার্যালয়ে দুর্গাপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, এস.এম রফিকুল ইসলাম রফিক, তোবারক হোসেন খোকন, সাংবাদিক মাসুম বিল্লাহ, ধনেশ পত্রনবীশ, মাইকেল প্রদীপ বাউল, ধ্রুব সরকার, রাখী দ্রং, আবিদ হাসান বাপ্পি, রিফাত আহমেদ রাসেল, আল নোমান শান্ত, নাজমুল হুদা সারোয়ার, আনিসুল হক সুমন প্রমুখ।মতবিনিময় সভায়, এলাকার সার্বিক পরিস্থিতি ও নানা সমস্যা নিয়ে আলোচনা শেষে সকল সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন ইউএনও এম.রকিবুল হাসান।