1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

আশুলিয়ায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

উজ্জ্বল মজুমদার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

ঢাকা জেলার আশুলিয়ায় থানার আওতাধীন পাথালিয়া ইউনিয়নের আমবাগান এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ভোর ৭টা ৫৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ জনৈক মিজানুর রহমানের মালিকানাধীন পাঁচ তলা ভবনের চতুর্থ তলার উত্তর পাশের ফ্ল্যাট (৪-সি) তে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো— ১। সানজিদা আক্তার (২৬), পিতা- মৃত আব্দুল জলিল, মাতা- বকুল বেগম, সাং- নিরিবিলি মুক্তধারা হাউজিং সোসাইটি, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা। ২। সাদ্দাম হোসেন (২৮), পিতা- জাফর খান, মাতা- জোসনা বেগম, সাং- ডেন্ডাবর নতুনপাড়া, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা। এসময় তাদের কাছ থেকে ৪০০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৪ লক্ষ টাকা। আশুলিয়া থানা পুলিশ জানায়, জাল টাকা উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা জাল টাকা তৈরি ও সরবরাহ চক্রের সক্রিয় সদস্য। পুলিশের এক কর্মকর্তা জানান, এই চক্র দীর্ঘদিন ধরে আশপাশের এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুলিশের এ সফল অভিযানের প্রশংসা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com