1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

বাগেরহাট রামপালে পুলিশের পোষাকে ডাকাতি আটক-২

তালুকদার হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

বাগেরহাটের রামপালে পুলিশের পোষাক পরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের প্রধানসহ দুইজনকে আটক করা হয়েছে। রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে গতকাল শুক্রবার (২৯ আগষ্ট) সকালে মোল্লাহাট এলাকা থেকে তাদের আটক করে। রামপাল থানায় অফিসার ইনচার্জ ( ওসি) আতিকুর রহমান শুক্রবার রাতে নিশ্চিত করেছেন ।

রামপাল থানায় অফিসার ইনচার্জ ( ওসি) আতিকুর রহমান শুক্রবার রাত ৯টায় জানান, উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামের আসাদের বাড়িতে গত বৃহস্পতিবার (২৮ আগষ্ট) রাত ২টায় পুলিশের পোষাক পড়ে সংঘবদ্ধ একটি দল

ডাকাতি করে। এসময় ওই বাড়ি থেকে তারা নগদ পাঁচ লক্ষ টাকাসহ স্বর্নলংকার ডাকাতি করে পালিয়ে যায় তারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার (২৯ আগষ্ট) সকাল ৭টায় ডাকাত দলের প্রধান রিয়াজ ও তার সহযোগী আল আমিনকে আটক করা হয়। এসময় এই ডাকাত দলের ৫/ ৬ জন পালিয়ে যায়। এসময় আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল হ্যাকিং ডিভাইস, দুটি ককটেল, চার সেট পুলিশের পোষাক, ডাকাতি করা পাঁচ লক্ষ ১৬ হাজার টাকা, গ্রিলড ও গ্যাস কাটার ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ডাকাত দলের প্রধান ও নরসিংদী জেলার মাদবদি উপজেলার তারা মিয়ার ছেলে মোঃ রিয়াজ (৩০) এবং অপরজন গাজীপুর জেলার সদর উপজেলার সাইদলু হোসেনের ছেলে আল আমিন (৪০)। তাদেরকে রামপাল থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত আরও ৫/৬ জন অভিযানের সময় পালিয়ে যায়। তবে তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে শনিবার (৩০ আগষ্ট) বাগেরহাট জেলা আদালতে পাঠানো হবে বলে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com