1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবাবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

মোহাম্মদ হানিফ ফেনী জেলা বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে
সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে নবাবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রঘুনাথপুর এলাকার দাওয়াখানা কারখানা সংলগ্ন স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা। এসময় তার সঙ্গে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে প্রায় ৬০ হাজার সিএফটি বালু এবং অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। তবে অভিযানের সময় মূল বালু ব্যবসায়ী কিংবা শ্রমিকদের কাউকেই আটক করা সম্ভব হয়নি।
ইউএনও রিগ্যান চাকমা বলেন,
“মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে। তাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জব্দকৃত বালু ও যন্ত্রপাতির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং জেলা প্রশাসন ফেনী এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল মুহুরী নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর তীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। অভিযানের পর স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থায়ীভাবে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com