1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

রায়গঞ্জে আদিবাসীদের ৩ বিঘা জমির ধান জোরপূর্বক কর্তন

জাকি উল্লাহ
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭৪৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে রায়গঞ্জের ধামাইনগর ইউপির আদিবাসী সম্প্রদায়ের জমি বেদখল দিয়ে জোরপূর্বক জিরা ধান কেটে নিলেন রফিকুল ইসলাম গংরা। এ ঘটনা ঘটেছে ধামাইনগর ইউনিয়নের সাড়ইল গ্রামে। শুক্রবার সকাল থেকে তিন বিঘা জমিতে ১১ জন দিন মুজুরসহ সাইফুল ইসলাম আধা পাকা জিরা ধান কাটছে। সাংবাদিকরা তথ্যের জন্য গেলে গালিগালাজ করেন। সাড়ইল মৌজার আর এস ২২২ নং খতিয়ানের ৮১৭ নং দাগের ২৮০ এর কাতে উত্তর ছাহাম হতে ১০০ শতক জমি ১৯৮৯ সালে ক্রয় সূত্রে মালিক হন সুধীর চন্দ্র মাহাতো গংরা। ক্রয় সূত্রে মালিকানা লাভ করে চল্লিশ বছর যাবত ভোগদখল করে আসছিল সুধীর চন্দ্র মাহাতো। গত শুক্রবার ২৯/০৮/২৫ তারিখ সকালে মৃত সেকেন্দার আলীর ছেলে রফিকুল ইসলাম গংরা জোরপূর্বক আধা পাকা জিরা ধান কেটে জমি বেদখল দেয়। এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন,আমাদের নামে রেকর্ড তাই জমি বেদখল দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com