1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

কসবায় ইভটিজিং এর অপরাধে ভ্রাম্যমান আদালতে এক বখাটে যুবকের সাজা

লোকমান হোসেন পলা
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
কসবায় ইভটিজিং এর অপরাধে ভ্রাম্যমান আদালতে এক বখাটে যুবককে ১ বছরের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।  ঘটনাটি ঘটেছে আজ সকালে উপজেলার কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মো. ছামিউল ইসলাম।
বখাটে যুবকের নাম মো. ইব্রাহীম (২২)। সে পেশায় একজন অটোরিকশা চালক। সে কুটি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।
আদালত ও এলাবাসী সূত্রে জানা গেছে, শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে  ঘটিকার সময় কুটি গার্লস স্কুলের ১০ম শ্রেণির এক ছাত্রী কোচিং শেষে বাড়ি ফেরার পথে মো. ইব্রাহীম নামের এক বখাটে যুবকের হাতে ইভটিজিং এর শিকার হয়। বখাটে যুবক একজন অটোরিকশা চালক। ওই ছাত্রী সে সময় অটোরিকশা করে বাড়ি ফিরছিল। ইব্রাহীম অটোরিকশা চালানো অবস্থায় মেয়েটির সাথে অশালীন কথা বলতে থাকে এবং এক পর্যায়ে গাড়ি চালানো অবস্থায় পিছনে ফিরে মেয়েটির শরীর স্পর্শ করার চেষ্টা করতে থাকে। মেয়েটি বাধা দিলে একপর্যায়ে তার পরনের জামা ছিঁড়ে যায়। মেয়েটির চিৎকারে লোকজন জড়ো হয়ে চালককে আটক করে ইউএনওকে খবর দেয়।
খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে  পৌছে। অভিযুক্ত যুবক স্বেচ্ছায় দোষ স্বীকার করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ বিধি মোতাবেক তাকে ১ ( এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০(পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.  ছামিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক অটোরিকশা চালককে ইভটিজিংয়ের অপরাধে এক বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫০০টাকা জরিমানা করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com