1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ সদরে প্রায় ৫০ হাজার টাকার কারেন্ট জাল পোড়াল প্রশাসন

আরিফ রববানী
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহ সদরে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার চায়না দুয়ারী(অবৈধ) এবং কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরবর্তীতে নিরাপদ জায়গায় এনে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়।
শনিবার (৩০আগস্ট) সকাল সাড়ে ৭টা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে
 দাপুনিয়া ইউনিয়নের ভেকিবিল এলাকায় অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করেন উপজেলা প্রশাসনের নেতৃত্ব আয়োজিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি  সৈয়দা তামান্না হোরায়রা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স এর দিকনির্দেশনা মোতাবেক সহকারী কমিশনার ভূমি
সৈয়দা তামান্না হোরায়রা এর নেতৃত্বে মৎস্য দপ্তরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ভেকিবিল এলাকায় এ অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ  ১০ টা চায়না দোয়ারী ও ৭ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ কারেন্ট জাল সংগ্রহ করার অপরাধে দুইজনকে জরিমানা করা হয়। একই সঙ্গে পরবর্তীতে এ ধরনের অবৈধ কারেন্ট জাল সংগ্রহ না করতে না পারে এব্যাপারে  সাবধান করা হয় প্রশাসনের পক্ষ থেকে। পরে সেখান থেকে জব্দ জালগুলো শহরের স্থানীয় ভেকিবিল সংলগ্ন নিরাপদ স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ৫০ হাজার টাকা।  এ ছাড়া ২জন ব্যক্তিকে মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০ এর ধারা ৩ ও ৫ এর বিধান অনুযায়ী অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হোরায়রা জানান, কিছু অসাধু মাছ শিকারীরা সুযোগ বুঝে এসব অবৈধ জাল ক্রয়ের পর বিভিন্ন খালে,বিলে নদী নালায় মাছ শিকার করছে। তবে এবার নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়।মৎস্য সম্পদ রক্ষার্থে আগামীতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
এসময় উপজেলা মৎস অফিসার ড.ফারজানা হোসেন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণসহ স্থানীয় রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com