1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

ইমাম-মুয়াজ্জিনদের মর্যাদা রক্ষায় বগুড়া শিবগঞ্জ বিএনপি’র ব্যতিক্রমী দৃষ্টান্ত

মোঃ সোহাগ আলী
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে
ইসলামের দাওয়াতের আলোকবর্তিকা ইমাম/খতিব ও মুয়াজ্জিনরা, যারা মসজিদের মিনার থেকে আল্লাহর ডাক পৌঁছে দেন মানুষের অন্তরে, তাদের সম্মান জানাতে শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হলো অভূতপূর্ব ওলামা-মাশায়েখ সমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে, শরীর ভিজিয়ে সমাবেশে অংশ নেন প্রায় তিন হাজার ওলামা-মাশায়েখ।
শনিবার, আগস্ট ৩০, ২০২৫, সকালে, উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ১,০৬৮টি জামে মসজিদের খতিব/ইমাম ও মুয়াজ্জিনরা বৃষ্টি উপেক্ষা করে সমবেত হয়ে যে দৃশ্য সৃষ্টি করলেন, তা শিবগঞ্জের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল। মসজিদের উন্নয়ন, ইমাম-মুয়াজ্জিনদের দুঃখ-কষ্ট, সামাজিক মর্যাদা ও তাদের পাশে বিএনপি কীভাবে দাঁড়াবে, এসব নিয়েই ছিল মূল আলোচনা।
পবিত্র কোরআন মাজিদ তেলোয়াত, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মাধ্যমে সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। তিনি বলেন,
ইমাম-মুয়াজ্জিনদের কণ্ঠস্বরেই এ ভূখণ্ডে ভোর হয়, সন্ধ্যা নামে। তাদের সম্মান রক্ষা করা শুধু দায়িত্ব নয়, বিএনপির অঙ্গীকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযুক্ত করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবনে আলেমদের সম্মানের জায়গায় রেখেছেন। তাদের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের ওলামা-মাশায়েখদের সম্মান করেন, ভালবাসেন। ইসলামকে মনে-প্রাণে লালন করেন। পক্ষান্তরে স্বৈরাচার হাসিনা আলেমদের উপর সীমাহিন জুলুম-নির্যাতন করেছে। এজন্যই মহান আল্লাহ’র রহমতে হাসিনা কার্গো বিমানে পালাতে হয়েছে। সমাজের শ্রেষ্ঠ মানুষ হিসাবে হিসাবে আলেমদের সম্মানিত করতে পেরে আমরা বিএনপি পরিবার গর্বিত।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ সকল ইমাম/খতিব-মুয়াজ্জিনদের সর্বোচ্চ সম্মাননা ও পাঁশে থাকবেন বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐতিহাসিক মাজার মসজিদের খতিব হযরত মাওলানা ইমদাদুল হক। তিনি বিএনপির এই উদ্যোগকে ‘ধর্ম ও সমাজ রক্ষায় সময়োপযোগী পদক্ষেপ’ বলে অভিহিত করেন।
বিশেষ অতিথি ছিলেন মহাস্থান মাহী সওয়ার মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মতিউর রহমান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।
সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাষ্টার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।
উল্লেখ্য, উপজেলায় ১৩৫ টি মসজিদ ও ঈদগাহ উন্নয়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একান্ত সহযোগিতা ও মীর শাহে আলমের প্রচেষ্টায় ইতোমধ্যেই প্রায় সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দ পেয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল মসজিদ উন্নয়নের জন্য বরাদ্দ পৌছে দেয়া হবে বলে জানান বিএনপি নেতা মীর শাহে আলম।
স্থানীয় মানুষ এটিকে ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মপ্রাণ জনগণের প্রতি বিএনপির ব্যতিক্রমী ভালোবাসার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com