1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা খুন

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে
যশোরের মনিরামপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারের স’মিল সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত আজহার মাস্টারের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাজগঞ্জ বাজারে অবস্থানকালে দুর্বৃত্তরা আশরাফুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হত্যার কারণ ও কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com