1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবস্থান ছিল মাদক চাঁদাবাজির সর্গরাজ্য

মোহাম্মদ হানিফ ফেনী জেলা বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেছেন, ‘বিগত সরকারের আমলে ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবস্থান ছিল। সেসময় মাদক, চাঁদাবাজিসহ নানা অপরাধ সংঘটিত হতো। তখন সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারতো না। এজন্য মহদেবপুর এলাকাসহ পৌর ও সদর উপজেলায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠার সুযোগ দেওয়া যাবে না।’
শনিবার (৩০ আগস্ট) বিকালে ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পৌর বালিকা বিদ্যানিকেতন স্কুল মাঠে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মশিউর রহমান বিপ্লব আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতা–কর্মীরা সবাই পালিয়ে যাননি, তারা গুপ্তভাবে বসে আছেন। নিজেদের শক্তি ও কর্মী উপস্থিতি বাড়াতে গিয়ে আওয়ামী লীগের দোসরদের দলে ভিড়াবেন না। আওয়ামী লীগের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’
অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন—পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া এবং জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন সুমন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com