1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টেকনাফে বিজিবির অভিযানে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সাদ্দাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ আটক করা হয়।

রবিবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মৌলভীপাড়া ব্রিজ সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, টহল চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুইজন মোটরসাইকেল আরোহী ইয়াবা ভর্তি একটি প্যাকেট ফেলে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে একজনকে হাতেনাতে আটক করা হয় এবং তার সঙ্গে থাকা পলিব্যাগ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তবে অপর সহযোগী রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক আসামির নাম সাইফুল ইসলাম (পিতা- জাফর আলম, গ্রাম- নাজিরপাড়া, টেকনাফ, কক্সবাজার)। আর পলাতক আসামি হলেন রবিউল আলম জিকু (৩০), পিতা- নুরুল ইসলাম, গ্রাম- কুলালপাড়া, টেকনাফ পৌরসভা, ৯ নং ওয়ার্ড। স্থানীয় সূত্র জানায়, আটক সাইফুল ইসলাম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “দেশকে মাদকমুক্ত রাখার জন্য বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপতৎপরতাই আমাদের নজর এড়াতে পারবে না।”

এ ঘটনায় আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com