1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

সিএনজির গ্যাস সিলিন্ডারে লুকানো ৪ হাজার ইয়াবা উদ্ধার

সাদ্দাম হোসেন সাজ্জাদ
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

টেকনাফে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় একটি সিএনজি আটক ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ভোরে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল মেরিন ড্রাইভ সড়কের মহেষখালীয়া পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে সিএনজিটি আটক করা হয়। পরবর্তীতে গাড়ির গ্যাস সিলিন্ডারের কাটা অংশে বিশেষ কায়দায় লুকানো ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে সিএনজি চালক মোহাম্মদ আব্দুল্লাহ (২৬) কে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানা পুলিশ জানায়, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা পুলিশের এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের ভূমিকা প্রশংসনীয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com