1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়। জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী গ্রেফতার

পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আনন্দ মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার (১লা সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিরোজপুর সিও অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
 জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী র‌ওনাকুল ইসলাম টিপু।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে গণতন্ত্রের আদর্শ বুকে ধারণ করে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বাকশালকে নিপাত করে দেশের সকল স্তরে গনতন্ত পুনরুজ্জীবিত রেখেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে বিএনপি’র প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলছে। অনুষ্ঠানটি ঘিরে নেতাকর্মী দের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। পতাকা, ব্যানার, ফেস্টুন এবং দলীয় স্লোগানে মুখরিত ছিল গোটা শহর।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com