1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

‎বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৌরনদীতে র‌্যালী ও সমাবেশ অনুষ্টিত

সোলায়মান তুহিন
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে
‎বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলায় সোমবাল সকালে বর্নাঢ্য র‌্যালী  ও সমাবেশের আয়োজন করে বিএনপি।
‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিএনপির কেন্দ্রীয় নেতা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা) আসনে মনোনয়ন প্রত্যাশী আকন কুদ্দুস বলেছেন, আগামী ফেব্রয়াারি মাসের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দল ও সরকারে ঐকমত্য তৈরি হয়েছে।
‎অথচ নির্বাচন অনুষ্ঠান নষ্যাত করতে কোন কোন ফ্যাসিবাদি দালালরা  ষরযন্ত্র করছে। যে কোন ষরযন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। জাতীয় সংকট সমাধান ও দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প সমাধান নেই। কিন্তু একটি চিহ্নিত মহল এই ঐকমত্যের বিপরীতে দাঁড়িয়ে নির্বাচন তথা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচালের অপচেষ্টা করছে।
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গৌরনদী উপজেলা-পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে  সোমবাল সকালে বর্নাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশন সংলগ্ন ফিসারি অফিস থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নির্ভীক কলম সৈনিক জহুরুল ইসলাম জহির।
‎প্রধান অতিথির বক্তব্যে  বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক  আকন কুদ্দুসুর রহমান বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে আরো বলেন, ‘ফ্যাসিবাদী দুঃশাসনের অনুকরণে দলের নাম ভাঙ্গিয়ে দখল চাদাবাজি করতে করতে গিয়ে অনেক দাপটি নেতা দল থেকে বহিস্কার হয়েছেন।  বিএনপির কেউ যদি গডফাদার সংস্কৃতির প্রবর্তন করতে চায় তাদের চিহ্নিত করে দল এবং আইনের মুখোমুখি করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের দুর্বৃত্তায়নকে আমরা মোকাবিলা করবই।
‎অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন  বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস, এম, মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস, এম, আফজাল হোসেন, আবুল হোসেন লাল্টু, মোঃ মঞ্জুর হোসেন মিলন, মোঃ তাইফুর রহমান কচি, হোসনেআরা বেবী,  টরকী বনিক সমিতির সাধারন সম্পাদক ও বিএনপি নেতা মোঃ বদিউজ্জামান চঞ্চল, বাটাজোর ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপি নেতা আকতার হোসেন বাবুল, জেলা যুবদল নেতা মাসুদ হাসান মিঠু, এম, এ গফুর, মোঃ মাসুম হাওলাদার, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন, মোঃ নাসির সরদার, মোঃ আবু বকর, দুলাল আকন, আমজাদ হোসেন ঝিন্টু, মশিউর রহমান লিটন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাফর খান, উপজেলা কৃষক দলের আহবায়ক আবুল কালাম হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাসেল হাওলাদার, কলেজ ছাত্রদল নেতা মোঃ আলী প্রমূখ।
‎অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মোল্লা মাহফুজ, আগৈলঝাড়া যুবদল নেতা মোঃ হেমায়েত হোসেন, গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল গোমস্তা।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com