1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়। জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী গ্রেফতার

শাহাবাজপুরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Hafizur Rahaman
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   সোমবার সকালে সোনামসজিদ গৌড় শিশু পার্ক চত্বরে শাহাবাজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেতাউর রহমানের সঞ্চালনায় শাহাবাজপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহাবাজপুর ইউনিয়ন বিএনপি’র ১নং ওয়ার্ড সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল করিম মহাজন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শাহাবাজপুর ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি রুহুল আমিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রোমান। এ সময় বক্তারা বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন। তাই এদেশের মানুষের ভালবাসার আঙিনা বিএনপি আর ভালবাসার প্রতীক ধানের শীষ।  এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com