1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

খাগড়াছড়িতে তৃণমূল বিএনপির আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এস চাঙমা সত্যজিৎ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে খাগড়াছড়ি তৃণমূল বিএনপি।
১ সেপ্টেম্বর ২০২৫ , সোমবার দুপুরে সদর উপজেলার মহাজন পাড়ার সূর্য শিখা ক্লাবের প্রাঙ্গণে খাগড়াছড়ি জেলা তৃণমূল দলের সাধারণ সম্পাদক বিদর্শী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খাগড়াছড়ি স্থানীয় সরকার (বর্তমান পার্বত্য জেলা) পরিষদের সাবেক চেয়ারম্যান সমীরণ দেওয়ান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক অজয় সেন ত্রিপুরা সভাটি সঞ্চালনা করেন ।
আলোচনা সভায় প্রধান অতিথি সমীরণ দেওয়ান বলেন, দলীয় প্রতিপক্ষের হুমকি – দমকির মুখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্যে ফুল দিতে না পারায় দুঃখ প্রকাশ করে বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগের সময় ২০০১ সাল থেকেই কেন্দ্রীয় বিএনপির সদস্য সমীরণ দেওয়ান সহ তার সহচররা জেলা বিএনপি’র হাতে নির্যাতিত নিপীড়িত। এখনো যদি দলীয় শৃংখলা ভঙ্গ করে পাহাড়ের রাজনীতি উত্তপ্ত করা হয় তবে এটা ভালো দেখায় না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। খাগড়াছড়ি আসন পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য উপজাতি-বাঙ্গালী সকল সম্প্রদায়ের প্রতি তিনি উদাত্ত আহবান জানান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ও সাবেক যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা গফুর আহম্মদ তালুকদার, প্রিয় রঞ্জন খীসা, বিএনপি নেতা চৌধুরী মোহাম্মদ বেলাল, নারী নেত্রী পরিনীতা দেওয়ান ও ফাতেমা খাতুন রুনা প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com