1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

কয়রায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেফতার

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

কয়রা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে একটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত মামলার পলাতক আসামিও গ্রেফতার হয়েছেন। কয়রা-পাইকগাছা সড়কের মদিনাবাদ ওয়ালটন শোরুমের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মদিনাবাদ গ্রামের মোঃ সেলিম গাজীর ছেলে মোঃ সোহেল গাজী (২৫) এবং মদিনাবাদ (কাছাড়ীবাড়ী) গ্রামের শফিকুল সানার ছেলে আলামিন ইসলাম সানা (২৪)। এ সময় তাদের কাছ থেকে ৮৫ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক জানান , গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সোহেল গাজী ও আলামিন ইসলাম সানাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
একই অভিযানে এফসিআর-০২/২১ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জোড়শিং গ্রামের মৃত ভোলাই গাজীর ছেলে আফছার গাজী (৪০)-কেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিন আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com