1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজিনগরে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

এম,এ,মান্নান
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ২০২৫) নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক নজিরবিহীন বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়।বেলা ৩ টা থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে নিয়ে হাজিনগর ইউনিয়নের প্রধান সড়কগুলোতে জমায়েত হন।বেলা ৪ টায় দিকে বিশাল এই শোভাযাত্রা শুরু হলে পুরো এলাকা রূপ নেয় উৎসবমুখর পরিবেশে।শোভাযাত্রার নেতৃত্ব দেন ১নং হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,উপজেলা বিএনপি সহ-সভাপতি,বিএনপির জনপ্রিয় নেতা আমিনুল ইসলাম ভিপি। তিনি শোভাযাত্রার শুরুতেই উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন—“বিএনপি এ দেশের মানুষের রক্ত-ঘাম-অশ্রু দিয়ে গড়ে ওঠা একটি দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জন্ম নেওয়া এই সংগঠন সবসময় জনগণের পাশে থেকেছে। আজকের এই বিশাল শোভাযাত্রা প্রমাণ করে, বিএনপি এখনও জনগণের আস্থার প্রতীক। আমাদের সংগ্রাম গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য।”তার বক্তব্যে বারবার উঠে আসে দলীয় ঐক্যের গুরুত্ব। তিনি বলেন, “আজকে যারা এখানে এসেছেন, তারা শুধু একটি শোভাযাত্রায় অংশ নিতে আসেননি। তারা এসেছেন বাংলাদেশের ভবিষ্যতের জন্য লড়াইয়ের অঙ্গীকার করতে।”শোভাযাত্রায় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন—নুরুল হুদা, উপজেলা বিএনপির সদস্য
মহসিন রেজা, ১নং হাজিনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি,মো. শফিকুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি,রেজাউল করিম সেলিম, উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক-মামুন কবির মতিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক-নাজমুল হক নাজু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সদস্য-জাহিদ হাসান মাসুম, নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক-সেলিম রেজা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক-মোস্তাফিজুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির সাবেক সদস্য-ওমর আলী, পাচু ইউনিয়ন বিএনপি নেতা-এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল ও কৃষক দলের শতাধিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।শোভাযাত্রা শুরুর আগেই হাজিনগরের বিভিন্ন সড়ক মোটরসাইকেল ও দলীয় পতাকায় ছেয়ে যায়। নেতাকর্মীরা স্লোগান দেন— “গণতন্ত্র মুক্ত কর, দেশনেত্রী মুক্ত কর”“তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ” ইত্যাদি। নারীরা ঘর থেকে বের হয়ে শোভাযাত্রাকারীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। শিশু-কিশোররাও পতাকা হাতে দৌড়াতে থাকে।
পথিমধ্যে কয়েকটি স্থানে ফুল ছিটিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। অনেকে জানান, বহুদিন পর হাজিনগরে এ রকম উৎসবমুখর রাজনৈতিক কর্মসূচি দেখা গেল।শোভাযাত্রার সমাপনীতে নেতারা একে একে বক্তব্য দেন। উপজেলা বিএনপির প্রবীণ নেতা মো. শফিকুল ইসলাম বলেন, “যে দুঃসময়ে বিএনপির জন্ম হয়েছিল, আজ আমরা আবার সেই দুঃসময় অতিক্রম করছি। জনগণকে সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র পুনরুদ্ধার করব।”
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন কবির মতিন বলেন, “যুবসমাজই বিএনপির শক্তি। আজকের এই শোভাযাত্রা যুবকদের উচ্ছ্বাস প্রমাণ করে— বিএনপি আগামী দিনের রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী দল।”
ছাত্রদলের পক্ষ থেকে নাজমুল হক নাজু বলেন, “ছাত্রসমাজ গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। এবারও আমরা সেই ভূমিকা রাখতে প্রস্তুত।”রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ শোভাযাত্রা শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন নয়; বরং এটি ছিল বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শনের একটি বড় প্ল্যাটফর্ম। স্থানীয় পর্যায়ে দলীয় ঐক্য ও জনগণের অংশগ্রহণ প্রমাণ করে— আগামী দিনে আন্দোলন-সংগ্রামে বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠবে।শোভাযাত্রার শেষে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com