1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অহিদুল ইসলাম (মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর এলাকায় গজারিয়া সেনা ক্যাম্পের সেনাবাহিনীর একটি টহল দল বিশেষ অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ সময় আটক করা হয় মাদক ব্যবসায়ী মোঃ আলামিন হাওলাদার (৪৫) এবং তার স্ত্রী শামীমা খাতুন (৩৮)-কে। সেনাবাহিনীর টহল দল তাদের নিকট থেকে আনুমানিক ১৪,০০০ টাকা মূল্যের ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ৮,০০০ টাকা মূল্যের গাঁজা এবং নগদ ১ লক্ষ টাকা জব্দ করে। বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধীদের দমনে তাদের তৎপরতা অব্যাহত থাকবে।এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে।গজারিয়া আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ সাধারণ জনগণকে মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য প্রদানের আহ্বান জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com