1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

আশুলিয়ায় ২৫ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩

উজ্জ্বল মজুমদার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

আশুলিয়ায়চেকপোস্ট চলাকালীনসময়ে সন্দেভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে২৫কেজি গাজা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। বৃহস্পতিবার(৪সেপ্টেম্বর)ভোররাতেবাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উত্তর বড়াইল মৃত কেরামত আলীর মেয়ে নাজমা আক্তার (৩৫), একই থানার আমু চিমটি বিলখাস এলাকার আয়েশ আলী ছেলে রাজন মিয়া (২০) ও একই থানার দোলনা এলাকার মুসলিম মিয়ার ছেলে ইমাম হোসেন (৩০)। এদের মধ্যে নাজমা আক্তার আশুলিয়ায় থাকতো বলে জানা যায়। যৌথ বাহিনী জানায়, বৃহস্পতিবার ভোর রাতে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালীন সময়ে সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি করে একটি দেশীয় অস্ত্রসহ ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক কারবারের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। যৌথ বাহিনী আরো জানায়, আটককৃতদের মধ্যে রাজন ও ইমাম সিলেট থেকে মাদকদ্রব্য এনে আশুলিয়ায় নাজমা আক্তারের নিকট সরবরাহ করে এবং সেই মাদকদ্রব্য নাজমা আক্তার আশুলিয়ার জামগড়াসহ আশপাশের এলাকায় নিজে ও অন্যান্য খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত ব্যক্তিদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ২৫ কেজি গাঁজাসহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। আটকদের মধ্যে একজন নারী রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানোর হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com