1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

কালকিনিতে সন্তানের সামনে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

আকতার হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
কালকিনিতে সন্তানের সামনে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা আক্তার হোসেন,কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে সৌদিআরব প্রবাসীর স্ত্রীকে সন্তানের সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)সাড়ে ১২টার দিকে কালকিনি উপজেলার এনায়েত নগর ইউনিয়নের মাঝেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পাখি আক্তার (২৮) একই এলাকার সৌদিআরব প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী এবং মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের দেলোয়ার হোসেন মল্লিক এর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘরের চালায় ঢিল ছুঁড়ে মারে একদল দুর্বৃত্ত। এ সময় চিৎকার করে ওই গৃহবধু। পরে পাখি ঘরের দরজা খুলে বাইরে দেখতে গেলে মুহূর্তেই ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় সৌদিপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করে তারা। কৌশলে ঘর থেকে বেড়িয়ে পাখির ছেলে আইজান পাশের বাড়ির লোকজনকে ডেকে আনে। প্রতিবেশিরা এসে হত্যাকান্ড দেখে খবর দেয় থানা পুলিশকে। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত পাখি বেগমের শাশুড়ি বলেন, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরেই আমার পুত্রবধূকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। এছাড়াও এই চাঞ্চল্যকর হত্যাকান্ডের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। কয়েকজন প্রতিবেশি জানায়, পাখির স্বামী প্রবাসী হওয়ায় পাখি বাড়িতে একা থাকায় মাঝরাতে প্রায়ই তার ঘরের চালায় ঢিল ছুঁড়ে মারত অজ্ঞাতরা। বিষয়টি এলাকার মুরব্বিদের জানালেও কোন সুরহা হয়নি। কে বা কারা এমন ঘটনায় জড়িত তা কখনই শনাক্তও হয়নি। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম সোহেল রানা জানান, নির্জন এলাকায় একটি বাড়ি হওয়ায় মুহুর্তেই হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের ধরতে এরইমধ্যে মাঠে কাজ শুরু করেছে পুলিশ। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com