1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

ফেনীর সোনাগাজীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

মোঃ হানিফ ফেনী জেলা বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

ফেনীর সোনাগাজীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।    বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চরচান্দিয়া গ্রামের ভুইয়ারহাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  গ্রেফতারকৃত ব্যক্তির নাম গোলাম মাওলা মানিক। তিনি চরচান্দিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফয়েজ আহমেদের ছেলে।   এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  অভিযানকালে মানিকের সহযোগী একই গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে দুলাল হোসেন ওরফে বাটা দুলাল এবং মাইনকা মাঝির বাড়ির রুহুল আমিনের ছেলে আমির হোসেন মিস্টার পালিয়ে যেতে সক্ষম হয়।   তারা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।  অভিযানটি সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজীদ আকনের নেতৃত্বে পরিচালিত হয়।   গ্রেফতারকৃত মানিককে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com