1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

টাংগাইলের নাগরপুরে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

মোঃ কবির হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ–এর পক্ষে পাকুটিয়া ও মোকনা ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে দলটির নেতা-কর্মীরা পাকুটিয়া ও মোকনা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শোডাউন চলাকালে বিভিন্ন বাজার, মোড় ও জনবহুল স্থানে দাঁড়িপাল্লা প্রতীক সংবলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, পাকুটিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি মো. হুমায়ুন কবীর, মোকনা ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা শাহাদত হোসেন, এবং লাউহাটী ইউনিয়ন জামায়াত সভাপতি মো. জাহাঙ্গীর ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জামায়াত নেতৃবৃন্দ জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ এবং জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা–কে জনগণের সামনে তুলে ধরা এবং ব্যাপক গণসংযোগ তৈরি করা।
স্থানীয় নেতারা বলেন, “ডা. আব্দুল হামিদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে জনগণের মাঝে তাঁর বার্তা পৌঁছে দিচ্ছি।”
স্থানীয়দের মাঝে এই শোডাউন ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে শোডাউন উপভোগ করেন এবং আগ্রহ সহকারে লিফলেট গ্রহণ করেন।
উল্লেখ্য, জামায়াতে ইসলামী দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে। এই মোটরসাইকেল শোডাউন তারই অংশ হিসেবে আয়োজিত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com