1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

গজারিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

অহিদুল ইসলাম (মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার ভবেরচর ঈদগাহ মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ঈদগাহ থেকে একটি র‌্যালি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে মায়ামি রেস্টুরেন্টের সামনে এসে শেষ হয়।র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য সচিব মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ কে এম মোজাম্মেল হক। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মাজিবুর রহমান, বোরহান উদ্দিন ভাইয়া, আহসান উল্লাহ, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইদ্রিস মিয়াজী মোহন, টিপু মজুমদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আমিনুল ইসলাম জসিম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা বখতিয়ার শাওন, বয়োজিদ শ্রাবন,  বাদশা শিকদার প্রমুখ।উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহমান শফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন ইউনিয়নের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com