1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

পিরোজপুরের জুলাই যোদ্ধা ও কবি নজরুল কলেজ ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে
পিরোজপুরের ২৪-এর গণ অভ্যুত্থানের গেজেটভুক্ত জুলাই যোদ্ধা ও সরকারি কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ (৩০)ও তার সহযোগীদের উপর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (০৪সেপ্টেম্বর) দিবগত রাত ১০.৩০ টায় বরিশাল থেকে ভাগ্নেকে চিকিৎসা করিয়ে কাউখালী ফেরার পথে ঝালকাঠির রাজাপুর থানাধীন নৈকাঠী বাজারে বসে এ ঘটনাটি ঘটে। আহত ছাত্রদল নেতা পলাশ পিরোজপুরের কাউখালী উপজেলা সদর ইউনিয়নের ছোট বিড়ালজুড়ি ৮ নং ওয়ার্ডের সাহেব আলী হাওলাদারের ছেলে ও কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। এ সময় তার সঙ্গে থাকা পিতা সাহেব আলী (৫৫),ভাগ্নে আবিদ (৯) এবং পরবর্তীতে তাদেরকে বাঁচাতে এগিয়ে আসা কাউখালী যুবদলের সদস্য সচিব শরিফুল আযম সোহেল ও কাউখালী সরকারি কলেজের সদস্য সচিব সাকিব তালুকদার ও গুরুতর আহত হয়।
 আহত পলাশ জানান, বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) পলাশ তার ভাগ্নে আবিদকে বরিশালে চিকিৎসা করিয়ে ফেরার পথে বাস থেকে রাজাপুর মেডিকেল মোড়ে নামে।এরপর সেখান থেকে হেঁটে নৈকাঠী বাজারে গিয়ে ইজিবাইক স্ট্যান্ডে রাত সাড়ে ১০টায় পৌঁছায়। নৈকাঠী থেকে একটি ইজিবাইক ভাড়া করতে চাইলে সেখানকার সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী চক্র ভাড়াকৃত গাড়িতে যেতে দিবে না বলে বাধা প্রদান করে এবং ১নং বিবাদী সোলেমান তার নিজের গাড়িতে তার নির্ধারিত অতিরিক্ত ভাড়ায় যেতে হবে বলে সিন্ডিকেট শুরু করে। সোলেমানের গাড়িতে যেতে না চাইলে সে এবং তার সঙ্গে থাকা ১০/ ১২ জন সাঙ্গপাঙ্গরা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ও আমাদের উপর চড়াও হয়।
আমি তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে ও নিজেদের পরিচয় জানালে তারা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আঘাত সহ কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে যখম করে। আমার বাবা আমাকে বাঁচাতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ।আমাদেরকে বাঁচাতে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে কাউখালী থেকে আসা কাউখালী কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাকিব ও কাউখালী যুবদলের সদস্য সচিব সোহেল ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা তাদেরকে ও মারধর করে। পরবর্তীতে আমার বাবা স্থানীয় লোকজনের সহযোগিতায় আমাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানে ভর্তি করেন।
 অবস্থা গুরুতর দেখে ডা. আমাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ চিকিৎসার জন্য রেফার্ড করেন। এছাড়া আমাকে বাঁচাতে আসা কাউখালী কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাকিব কাউখালী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত পলাশের বাবা সাহেবালি জানান, নৈকাঠী অটোস্ট্যান্ডে অটোচালক সন্ত্রাসী ও মাদকসেবী সোলেমান, আল আমিন ,আফজাল সহ অজ্ঞাত ১০/১২ জন আমাদের উপর হামলা করে আমার ছেলে পলাশকে পিটিয়ে আহত করে। আমি সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ ইসমাইল হোসেন জানান, জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা পলাশ ও তার সঙ্গে থাকা লোকজনের উপর হামলার ঘটনাটি আমি শুনেছি, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তকরে অভিযুক্তদের গ্রেফতার পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com