1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাঁঠালিয়াতে এসএসসি পরীক্ষা: উৎসবমুখর ও নকলমুক্ত পরিবেশ হোমনা উপজেলায় সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা সম্পন্ন সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী পিরোজপুরের জুঁই পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত দৌলতখানে মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার লিটার চোরাই পেট্রোল জব্দ আজ শুরু হলো এসএসসি পরীক্ষা; কেন্দ্র পরিদর্শনে উপজেলা প্রশাসন ভাঙ্গুড়ার তৎপরতা রসুলপুর শিশু হাসপাতালে রোগীর চাপ, সেবা পেতে দীর্ঘ অপেক্ষা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক দেবীগঞ্জের দীর্ঘ প্রতীক্ষার প্রান্তে নতুন সম্ভাবনা – সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান

শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

মোঃ জসিম মিয়া
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে শেরপুর সরকারি কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে ‘এ প্লাস সংবর্ধনা ২০২৫’। শনিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৫ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
শেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জান মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) সম্পাদক শরিফ মাহমুদ।
জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাশহারুল ইসলাম মিল্লাত এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা আমীর ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জামায়াতে ইসলামী শেরপুর জেলা সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান বাদল এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক গোলাম কিবরিয়া।
প্রধান অতিথির হাফেজ রাশেদুল ইসলাম বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষিত ও সৎ মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হবে। আজকের এ+ প্রাপ্ত শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। শিবির সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে নৈতিক ও সৃজনশীল প্রজন্ম গঠনে কাজ করছে।”
এর আগে সকালে শেরপুর সরকারি কলেজের দুটি হলে শিক্ষার্থীদের মাঝে সকালের নাস্তা বিতরণ করেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাশহারুল ইসলাম মিল্লাত এবং কলেজ শাখার সভাপতি তাহসান মাহবুব শহিদুল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এ ধরনের উদ্যোগ তাদের আরও অনুপ্রাণিত করবে। এক কৃতি শিক্ষার্থী বলেন, “আমরা এই স্বীকৃতিকে প্রেরণা হিসেবে গ্রহণ করব। ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা চালিয়ে যাব।” আরেকজন বলেন, “আমাদের সাফল্যকে মূল্যায়ন করায় আমরা গর্বিত। এ ধরনের আয়োজন আমাদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করে তুলবে।”
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও অগ্রগামী হতে উৎসাহিত করতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com